1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা

ফরিদপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার 
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৬৬৮ Time View

ফরিদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুরু হয়েছে।”এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ফরিদপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭ জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।

সোমবার সকালে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর বাইতুল আমান অনার্স শাখার মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াছিন কবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল,অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর জেলার ক্রীড়া কর্মকর্তা আল- আমীন খন্দকার।

এরপর দিনের উদ্বোধনী খেলায় বোয়ালমারী উপজেলা বালিকা দল টাইব্রেকারে জয়লাভ করে এবং পরবর্তী খেলায় বোয়ালমারী উপজেলা বালক দল ১-০ গোলে চরভদ্রাসন উপজেলা কে পরাজিত করে। বিপুলসংখ্যক দর্শক এই খেলাটি উপভোগ করেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলা পর্যায়ের এ ফুটবল প্রতিযোগিতায় ফরিদপুর জেলার ৯ টি উপজেলা ও ১ টি পৌরসভা সহ মোট ১০ টি বালক ও ১০ টি বালিকা দল অংশগ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!