1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে ঘাতক স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর রাহুথর বাজারে রাস্তার এজিং ঘেঁষে পাকা স্থাপনা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী শ্রীপুরে বিচারাধীন শিশু ধর্ষণ মামলা রফার চেষ্টার অভিযোগ—ভয়ভীতি, চাপ ও অর্থের প্রস্তাবের দাবি

শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭২ Time View

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাবলু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার এ কে এম নাসির উদ্দীন (কালু)।


সম্মানিত অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশীদ, শরীয়তপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড.কামরুল হাসান. পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও যুবনেতা নাজমুল হক বাদল, সাবেক পৌর কমিশনার ও শ্রমিক দল নেতা সরদার একেএম চান মিয়া।
বক্তব্য রাখেন, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগীনসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা, বিভিন্ন উপজেলা, থানা ও স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ’কে পরিচয় করে দেন, সংগঠনের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খান।পরে নেতৃবৃন্দ সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু’কে শুভেচ্ছা জানান। তিনিও তাদের স্নেহ ও ভালোবাসার মাধ্যমে গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!