1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও নেশার টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা ৮৭ বছরের অকিল শীল, ৬৬ বছর ধরে পুকুরপাড়ের পিঁড়িতে চুল কাটছেন ‎ মধুখালীতে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফরিদপুরের আকাশে ঈদের চাঁদ না উঠলেও, মার্কেটে ভিড় চাঁদনি রাতের মতো ফরিদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আওয়ামী লীগ নেতাকে ফুলের মালায় বরণ করলেন বিএনপির নবনির্বাচিত এমপি ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মধুখালীতে ইয়াবা সহ আটক- ২ মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার আসামীর গোডাউনের ১০ লাখ টাকার মালামাল বুঝিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার মুকসুদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাশিয়ানীতে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

কাশিয়ানী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৭১ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে কুদ্দুস সেখ (৬৫) নামে এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত রংমিস্ত্রি কুদ্দুস সেখ কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসেম সেখের ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি কুদ্দুস সেখ। এ সময় তাকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মেয়ে কয়েক মাস আগে তার স্বামী রফিকুল সরদারের নামে মামলা করেছিল। এ ঘটনার তার জামাই তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপতালে কর্মরত মেডিকেল অফিসার চিকিৎসক মনজুরুল কবির জানান, ভোরে কুদ্দুস সেখ নামের এক রোগীকে হাপাতালে নিয়ে আসা হয়। তারা শরীরের কোপের আঘাত ছিল। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!