1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ চরভদ্রাসনে পুলিশকে আহত করে পালানো সেই কবির খান ঢাকায় গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

টুঙ্গিপাড়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৫ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গুচ্ছগ্রামের জায়গা দখল করে দোকান নির্মাণ করে জুয়ার ব্যবসা করার অভিযোগ উঠেছে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে চাঁন মিয়া ও তার ৫ ছেলের বিরুদ্ধে। রোববার (১ সেপ্টেম্বর) এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন একই গ্রামের বেলায়েত ফকির নামের এক ব্যক্তি।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯-২০১০ সালে টুঙ্গিপাড়া কোটালীপাড়া সড়ক নির্মাণ করতে গিমাডাঙ্গা মৌজার বিআরএস ১২০৩৩ দাগে চান মিয়া ও তার শরিকদের ১৩ শতক জমি অধিগ্রহণ করে সরকার। এছাড়া ওই সড়কের পাশেই রয়েছে সরকারি গুচ্ছগ্রাম। সেই জায়গায় ২-৩ বছর আগে থেকে চাঁন মিয়া ও তার ছেলেরা দোকান নির্মাণ করে পরিচালনা করছেন ক্যারাম জুয়ার ব্যবসা। বর্তমানে সেই দোকানের পাশে আরও দোকান নির্মাণ করতে বালিও এনেছেন তিনি। স্থানীয়রা বাধা দিলে চাঁন মিয়া ও তার ছেলেরা উল্টো খুন ও জখমের হুমকি দেয়।
অভিযুক্ত চাঁন মিয়ার চাচাতো ভাইয়ের ছেলে ফয়সাল ফকির বলেন, এলএ কেস নম্বর ৫/২০০৯-১০ মূলে এই জায়গা সরকার অধিগ্রহণ করে। তখন প্রত্যেকেই যার যার অংশের টাকা তুলে নিয়ে গেছে। এখন এই জায়গা সরকারি খাস সম্পত্তি হওয়ার পরেও দোকান নির্মাণ করে ক্যারাম বোর্ড জুয়া পরিচালনা করছে। এছাড়া যুব উন্নয়নের জায়গাও দখল করে দোকান ভাড়াও খাচ্ছে তারা। সরকারি সম্পত্তি দখল করার অধিকার কারও নেই।
অভিযোগকারী একই গ্রামের বেলায়েত ফকির বলেন, চান মিয়া একজন ভূমিদস্য হিসেবে চিহ্নিত। তিনি এভাবেই বিভিন্ন সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করে সেগুলো ভাড়া দিয়ে টাকা নেয়। গুচ্ছগ্রামের জায়গা দখল করেছে এখন তার পাশের জায়গাও দখল করার পাঁয়তারা করছে। তাই খাস সম্পত্তির উপরে অবৈধভাবে দোকান ঘর নির্মাণকারীদের শাস্তির দাবি জানাই। এ বিষয়ে অভিযুক্ত চাঁন মিয়া ওই স্থানে তার কিছু জায়গা আছে দাবি করে বলেন, আমি ওইখানে বালি ভরাট করেছি। তবে, কোনো দোকানঘর উঠাবো না। সবাইকে এ ব্যাপারে ভুল বোঝানো হচ্ছে।
টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং সরকারি জায়গা দখল করা অপরাধ। সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!