1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৭ বছরের অকিল শীল, ৬৬ বছর ধরে পুকুরপাড়ের পিঁড়িতে চুল কাটছেন ‎ মধুখালীতে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফরিদপুরের আকাশে ঈদের চাঁদ না উঠলেও, মার্কেটে ভিড় চাঁদনি রাতের মতো ফরিদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আওয়ামী লীগ নেতাকে ফুলের মালায় বরণ করলেন বিএনপির নবনির্বাচিত এমপি ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মধুখালীতে ইয়াবা সহ আটক- ২ মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার আসামীর গোডাউনের ১০ লাখ টাকার মালামাল বুঝিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার মুকসুদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড

শুক্রবার দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী

হায়দার হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৪০১ Time View

দুই দিনের সফরে আগামীকাল শুক্রবার (৫ জুলাই)গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেল ৪ টায় তিনি সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছেবেন। ওইদিন মুন্সিগঞ্জে অনুষ্ঠিত পদ্মা সেতুর দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে তিনি টুঙ্গিপাড়ায় যাবেন। পরের দিন শনিবার কয়েকটি কর্মসূচী পালন শেষে বিকেলে ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসন ও দলীয় নেতা-কর্মিরা তাদের প্রস্তুতি শেষ করেছেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন, আর তাই প্রশাসন ও আওয়ামী লীগ নেতা-কর্মিদের মধ্যে চলছে নানান প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে আগমনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতোমধ্যে। আইন-শৃংখলা বাহিনী প্রধানমন্ত্রীর আগমনকে নির্বিঘ্ন্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরী করেছেন।
প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানাবেন। পরের দিন শনিবার টুঙ্গিপাড়া জিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন এবং দলীয় নেতা-কর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ বেশ কয়েকটি কর্মসূচীতে অংশ নেবেন বলে জানাগেছে। এদিকে,প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স এলাকার ধোয়া-মোছা সহ শোভাবর্ধনের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। তা’ছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন সড়কে অসংখ্য ব্যানার-ফেস্টুন টাঙ্গানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মিরা উজ্জিবিত।তারা এদিন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার সান্নিধ্যে যেতে পারবেন, কাছ থেকে দেখবেন, কথা বলবেন সেই আনন্দে বিভোর রয়েছেন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবু আলী খান ও সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।তাঁকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টাঙ্গানো হয়েছে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। দুই দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!