1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

বিশ্ব দুগ্ধ দিবসে- এসিডিআই/ভোকার দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৬৮৬ Time View

“বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪” উপলক্ষ্য দুধ ও দুগ্ধজাত পণ্য খাওয়া বিষয়ে উদ্বুদ্ধ করতে ইউএসএআইডি এর অর্থায়নে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এসিডিআই/ভোকা কর্তৃক বাস্তবায়িত “ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে। দিনব্যাপি কার্যক্রমের মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান। ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহ্সান তালুকদার এর সভাপতিত্বে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. মো. শাহীনুর আলম ও বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক জিনাত সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রাণী দপ্তরের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, এসিডিআই/ভোকা এর সিনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর কৃষিবিদ মুহাম্মদ মঞ্জুরুল হক এবং ফিল্ড কো-অর্ডিনেটর ফারজানা ইয়াসমিন উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং দুধ, দুগ্ধজাত পণ্য খাওয়ার গুরুত্ব বিষয়ে বিভিন্ন তথ্য ও বার্তা উপস্থাপন করেন যা খামারি ও ভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া তৈরি করেছিল। এছাড়াও প্রকল্পটি দক্ষিণ অঞ্চলের ১৫ জেলায় দুগ্ধজাত পণ্য ব্যবসায়ী, দুগ্ধ খামারি ও দুধ সংগ্রহকারীদেরকে উদ্বুদ্ধ করেছিল স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে দুধ এবং দুধের তৈরি খাবার খাওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি ও দুগ্ধজাত পণ্যর প্রাপ্যতা বৃদ্ধি বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করতে।

দুগ্ধজাত পণ্য ব্যাবসায়ীগণ তাদের বিক্রয়কেন্দ্র সুসজ্জিত করার মাধ্যমে দুধ ও দুধের তৈরি খাবার খাওয়ার স্বাস্থ্য উপকারিতা বিষয়ে ক্রেতাদের মধ্যে বিভিন্ন তথ্য প্রদান করে। সরকারি স্বাস্থ্যকর্মী ও প্রাণী সম্পদ সেবাদানকারীরা সেবা গ্রহণকারীদের মধ্যে দুধ ও দুধের তৈরি খাবার খাওয়ার স্বাস্থ্য উপকারিতা বিষয়ে বার্তা প্রদান করে। প্রকল্পটি স্থানীয় পর্যায়ের স্কুলের ছাত্রছাত্রী ও বাজারে উপস্থিত মানুষের মধ্যে বার্তা প্রদান করে। এছাড়াও বেসরকারি দুধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানি সমূহ দুধ সংগ্রহ কেন্দ্রে, পণ্য বিক্রয় কেন্দ্রে ও সামাজিক মাধ্যমে দুধ ও দুগ্ধজাত পণ্য খাওয়ার উপকারিতা বিষয়ক বার্তা প্রচার করে। উক্ত কার্যক্রমগুলোর ফলে সবাই দুধ এবং দুধের তৈরি খাবার খাওয়ার ব্যাপারে আরো উৎসাহিত হবেন এবং পারিবারিক পর্যায়ে দুধ ও দুধের তৈরি খাবার খাওয়ার হার বৃদ্ধি পাবে। র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও খাওয়া বৃদ্ধির বিষয়ে সচেতনতা তৈরিতে “বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি” এর অর্জনকে স্বাগত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!