1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা: ১৪ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড হত্যা মামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, সেই সুযোগে পাট কাটায় বাধা ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ ‎

সর্বজনীন পেনশন স্কীম অবহিতকরণ সভা ও রেজিস্ট্রেশন হেল্প ডেস্ক উদ্বোধন

মেহের মামুন, মুকসুদপুর
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৬০৭ Time View
  1. গোপালগঞ্জের মুকসুদপুরে সর্বজনীন পেনশন স্কীম নিয়ে অবহিতকরণ সভা ও রেজিস্ট্রেশনের জন্য একটি সেবা প্রদান বুথ তথা হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলকে পেনশন স্কীমের প্রয়োজনীয়তা ও জনগণকে এ বিষয়ে উদ্বুদ্ধ করার উপর গুরুত্বারোপ করা হয় ।
    মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসি বিশ্বাস দুর্গা, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মেল্যা, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডা. রায়হান ইসলাম শোভনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান জানান, অবহিতকরণ সভা শেষে পেনশন রেজিস্ট্রেশনের জন্য একটি সেবা প্রদান বুথ তথা হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়। এতে করে সকল নাগরিক সহজেই রেজিষ্ট্রেশন করতে পারবে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!