1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা: ১৪ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড হত্যা মামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, সেই সুযোগে পাট কাটায় বাধা ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ ‎

ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদের দেড়যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬৪৩ Time View

আবুলহাসনাত ঃ বৃহত্তর ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদের দেড়যুগ পূর্তি উপলক্ষে প্রকাশনা—প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের কবি সাহিত্যিকদের হার্দ্য অনুভব আর নিবিড় পর্যবেক্ষণে লেখা বঙ্গবন্ধু বিষয়ক বই এবং ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদের একাডেমিক সহ বৃহত্তর ফরিদপুরের সকল লেখকদের প্রকাশনাগুলো প্রেসক্লাব চত্বরে ৩টি স্টলে প্রদর্শনী করা হয়। ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বৃহত্তর ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদের সভাপতি বদিউজ্জামান চৌধুরী ভাদুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার(পিএএ), অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক রাবেয়া খানম,

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, ফরিদপুর সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা রেজাউল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রবীন শিক্ষাবীদ অধ্যাপক এম এ সামাদ, বৃহত্তর ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদের সাধারন সম্পাদক মফিজ ইমাম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, রাজবাড়ী থেকে আগত সাংবাদিক ও লেখক বাবু মল্লিক এবং লেখক মঈন উদ্দিন আহমেদ।

সভায় বক্তারা বলেন, আমাদের নিজেদের ঐতিহ্যকে জানতে হলে, ধারণ করতে হলে সাহিত্য অঙ্গনে পদচারণা করতে হবে। বিভিন্ন লেখকের লেখনী পড়তে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তাদের বিভিন্ন লেখকের লেখনি বই তাদের হাতে তুলে দিতে হবে। তাহলে মোবাইল ও মাদকের হাত থেকে আমাদের নতুন প্রজন্ম মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!