1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে রাজু হত্যার নেপথ্যে আপন ছোট ভাই: মাদক ও পারিবারিক বিরোধে গা শিউরে ওঠা হত্যাকাণ্ড রাজবাড়ীতে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক গ্রেফতার ফরিদপুরে স্ত্রীর বিরুদ্ধে তালাকপ্রাপ্ত স্বামীর মিথ্যা অভিযোগ রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১ দুই অপরাধে একই সাজা, ফরিদপুরে যুবকের যাবজ্জীবন সালথায় বিএনপি নেতা আনোয়ার ঠাকুরের বাড়িতে ইফতার মাহফিল ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৩৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে যানজটের ‘মরণফাঁদ’: প্রতিকারহীন ভোগান্তিতে শহরবাসী ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, ইয়াবাসহ যুবক গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত

সালথায় প্রথমদিনেই এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১২ শিক্ষার্থী

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৫ Time View
সারাদেশের সাথে ফরিদপুরের সালথায়ও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৯৪৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথমদিনে অনুপস্থিত ছিল ১২ জন।  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) শুরু হওয়া এ পরীক্ষা সালথার মোট তিনটি কেন্দ্র ও ১টি ভ্যেনুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘ্নে পরীক্ষা নিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনিছুর রহমান বালী, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন ও সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর মাধ্যমিক পর্যায়ের ২২ প্রতিষ্ঠান থেকে এসএসসিতে ৭২৭ জন, দাখিল ১৬৮ জন এবং এসএসসি (ভোকেশনাল) থেকে ৩৯ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে স্কুল পর্যায়ের ৬ জন ও মাদ্রাসা পর্যায়ের ৬ জন সহ মোট ১২ জন পরিক্ষার্থী বিভিন্ন কারণে অনুপস্থিত রয়েছে। ১টি সেন্টারের মোট ৩টি কেন্দ্র ও ১টি ভ্যেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আগেই প্রচার মাইকে পরীক্ষা কেন্দ্র এলাকায় জনসাধারণেরর জন্য করনীয় সম্পর্কে অবহিত করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা সংক্রান্ত সকল নিয়ম-কানুন সবাইকে মেনে চলার জন্য বলা হয়েছে। উপজেলা এসএসসি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, চলতি বছর ৩টি কেন্দ্র ও একটি ভ্যেনুতে এসএসসি ও সমমানের মোট ৯৪৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছে।
পরীক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালাতে মাধ্যমিক শিক্ষা অফিস ও সালথা থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকেও নিয়মিত তদারকি করা হচ্ছে। পরীক্ষা সংক্রান্ত সকল বিধিনিষেধ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!