1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা: ১৪ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড হত্যা মামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, সেই সুযোগে পাট কাটায় বাধা ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ ‎

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

আবুলহাসনাত
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬৪ Time View

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (৩ ফ্রেব্রুয়ারী শনিবার) বেলা ১২ টায় বিদ্যালয় ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর—৩ আসনের সংসদ সদস্য একে আজাদ (আব্দুল কাদের আজাদ)। ফরিদপুর জেলা প্রশাসন এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নাসিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অমিত কুমার দেবনাথ, সংসদ সদস্য একে আজাদের সহধর্মিনী সায়মা আজাদ শাম্মী।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একে আজাদ বলেন, নিবার্চনের প্রতিশ্রম্নতি শিক্ষার মান বাড়ানো এবং অর্থাভাবে যেন কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখার জন্য শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান করেন। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে তার আশ্বাস ব্যক্ত করেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এ কে আজাদের সহধর্মিনী সায়মা আজাদ শাম্মী তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরী , আইসিটি ল্যাব, বেঞ্চ ও মেধাবী ছাত্রীদের জন্য মেধা বৃত্তি পুরস্কার দেবার আশ্বাস ব্যক্ত করেন।

এরপর প্রধান অতিথি একজন বিজয়ী প্রতিযোগীর ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন। ক্রীড়া প্রতিযোগিতায় সারাদিনে মোট ১৪ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া সাবেক ছাত্রীদের অভিভাবকদের এবং বিদ্যালয় শিক্ষকদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!