1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

ফরিদপুর সদর উপজেলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৮১৬ Time View

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান—উল—ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো.কামরুল আহসান তালুকদার(পিএএ), বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত দেবনাথ, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা এ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির বিভিন্ন সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা দেশ ও জাতির স্বার্থে মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা তুলে ধরেন, বিজ্ঞান এবং প্রযুক্তির কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কোমলমতি শিশু ও স্কুল কলেজ শিক্ষার্থীদের মোবাইল ও ইন্টারনেটের আসক্তি রোধে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের তথ্য প্রযুক্তি গবেষণা করার গুরুত্ব তুলে ব্যাপক আলোচনা করেন। উল্লেখ্য, ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলায় সর্বমোট মোট ২২ টি স্টল অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!