1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবার, হাসপাতালে ছেলে

রাজৈর প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৮৯৭ Time View

মাদারীপুরের রাজৈর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুর খোরশেদ ব্যাপারী (৩০) মারা গেছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা ছেলে আরিয়ান ব্যাপারী (৪) গুরুতর আহত হয়েছে।

শনিবার (৩ জুন) দুপুরে উপজেলার আমগ্রামের মঠবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় একটি অনুষ্ঠানে গান বাজানোর সময় সাউন্ডবক্সের তারে খোরশেদ ব্যাপারীর স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় খোরশেদের কোলে থাকা ছেলে আরিয়ানও গুরুতর আহত হন।

তাদের দুজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। এছাড়া তার সঙ্গে থাকা ছেলে আরিয়ানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তরিকুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!