1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৭ বছরের অকিল শীল, ৬৬ বছর ধরে পুকুরপাড়ের পিঁড়িতে চুল কাটছেন ‎ মধুখালীতে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফরিদপুরের আকাশে ঈদের চাঁদ না উঠলেও, মার্কেটে ভিড় চাঁদনি রাতের মতো ফরিদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আওয়ামী লীগ নেতাকে ফুলের মালায় বরণ করলেন বিএনপির নবনির্বাচিত এমপি ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মধুখালীতে ইয়াবা সহ আটক- ২ মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার আসামীর গোডাউনের ১০ লাখ টাকার মালামাল বুঝিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার মুকসুদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড

গোপালগঞ্জে বাস—প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৮ Time View

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার—চালক মোহাম্মদ উল্লাহ (৩৮) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন। সংঘর্ষে বাস ও প্রাইভেট কারে আগুন লেগে যায়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা—খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক মোহাম্মদ উল্লাহ নিহত হন। এ সময় প্রাইভেট কারে থাকা তিন সহোদর ফাহিম (২০), ফাহাদ (১৮) ও ইফাদ (১৬) আহত হয়। তিনি আরও বলেন, সংঘর্ষের পর বাস ও প্রাইভেট কারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে বাস ও প্রাইভেট কারটি পুড়ে যায়। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা—খুলনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!