1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ  সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা

মাদারীপুরে ত্রিমুখি সংঘর্ষে আহত—১০

সনতচক্রবর্ত্তী
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬৪ Time View

মাদারীপুরের কালকিনিতে একটি যাত্রীবাহি বাস, প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখি সংঘর্ষের হয়েছে । এঘটনায় চালক ও কমপক্ষে ১০জন আহত হয়েছে। বুধবার (১৩.১২.২৩)বিকালে ঢাকা— বরিশাল মহাসড়কের পৌর এলাকার ভূরঘাটা (মজিদবাড়ি) নূর জেনারেল হাসপাতালের সামনে এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়া আসা বরিশালগামী সাকুরা পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক আলামিন মাতুব্বর (৩৭), সিফাত তালুকদার (১৫), রুপবান (৫০) ও মীম খানসহ ১৪ জন যাত্রী আহত হয়।

এদিকে ভ্যান চালক আলামিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী শামীম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের সঙ্গে ত্রিমুখি সংঘর্ষ হয় প্রাইভেটকারের ও অটো ভ্যানের। অল্পের জন্য অনেক যাত্রীর জীবন বেঁচে গেলেও অনেকে গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!