1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ চরভদ্রাসনে পুলিশকে আহত করে পালানো সেই কবির খান ঢাকায় গ্রেপ্তার

মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক মাঝে কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

হুসাইন আহমদ কবির
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১২০৫ Time View

মুকসুদপুরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৯৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া।
পরে মুকসুদপুর ফারুক খান মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দীন সেক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য রবিউল আলম শিকদার, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, মো. সিরাজুল ইসলাম মিয়া প্রমুখ।
মুকসুদপুর উপজেলা নির্বাহী বর্মকর্তা এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু মিয়া, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সরদার মজিবুর রহমান, মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. ছিরু মিয়া, মহারাজপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, দিগনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী, গোহালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মোচনা ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্যা, পশারগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মীর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!