ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহা. ছরোয়ার হোসেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার খোঁজখবর নেন।
এ সময় ছরোয়ার হোসেন বলেন, ‘সোনাপুর ইউনিয়নে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আশা করি, আপনাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় আমার পক্ষ থেকে সব সময় পাশে থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, যাতে আপনাদের পাশে থেকে সোনাপুর ইউনিয়নের সেবা করতে পারি এবং এলাকায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে কোনো হিন্দু-মুসলিম ভেদাভেদ থাকবে না। আমরা সবাই বাঙালি, বাংলাদেশের অধিবাসী। সবাই মিলেমিশে এ দেশে বসবাস করব। মুসলমান নারী-পুরুষ সবাই আমাদের আপনজন। আমরা কাউকে পর মনে করি না। আমরা সবাই পরস্পরের প্রতিবেশী। আপনাদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানও আপনাদের—আমরা এভাবেই মনে করি।’
এ সময় উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুল হক, সোনাপুর শীলবাড়ি পূজামণ্ডপের সভাপতি অধীর মাস্টার, শ্রীশ্রী কালীমন্দির সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি দ্বীপ পাঠক, লিয়াকত হোসেন, মো. জালাল মোল্যা, মো. ফজলু মাতুব্বর, মো. বাদশা মাতুব্বর ও ওবায়দুর খান, প্রসান্ত কুমার পাল, সাতর পাল, স্বপন দাস, ডাঃ অশোক, নিখিল পাল, শচীন পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।